২৪ অগাস্ট ২০২৬, সোমবার, ৭ ভাদ্র ১৪৩৩
২৪ অগাস্ট ২০২৬, সোমবার, ৭ ভাদ্র ১৪৩৩

বন্দুটিয়া মাদ্রাসায় স্বেচ্ছায় রক্তদান শিবির

আজিজুর রহমান,নতুন গতি,গলসি : রক্ত কোনও কারখানায় তৈরি হয় না, তাই প্রয়োজনের সময় বাজার থেকে তা কিনে নেওয়ারও সুযোগ নেই। বিপদের দিনে একজনের দেওয়া রক্তই হয়ে উঠতে পারে অন্য একজনের বেঁচে থাকার আশ্রয়। সেই বার্তা সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বন্দুটিয়া মিলন সংঘ। গ্রামের মাদ্রাসায় আয়োজিত এই শিবিরে গ্রামের মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় আড়াইশো মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানে উৎসাহিত হয়ে গ্রামের মহিলারাও এগিয়ে আসেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবির ঘিরে তৈরি হয় উৎসাহের পরিবেশ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় রক্তদান কর্মসূচি। শিবিরে সংগৃহীত রক্ত ওম টেরসা ব্লাড সেন্টারের হাতে তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জেলা ও রাজ্যে রক্তের চাহিদার তুলনায় যোগান অনেক সময়ই কম থাকে। সেই ঘাটতি পূরণ করতেই তারা এই আয়োজন করেছেন।

মৃত্যুর সঙ্গে লড়ছে ক্যানসার আক্রান্ত স্ত্রী, থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিয়ে মানবতার নজির স্বামীর

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বন্দুটিয়া মাদ্রাসায় স্বেচ্ছায় রক্তদান শিবির

আপডেট : ২৩ অগাস্ট ২০২৬, রবিবার