শেখ আব্দুল আজিম, নতুন গতি,চন্ডীতলা, হুগলি: শনিবার, ২২শে আগস্ট ভোরে চন্ডীতলা থানার পুলিশের তৎপরতায় একটি মালবাহী গাড়ি থেকে ২১টি গরুর বাছুর উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভোরবেলায় অহল্যা বাই রোডের কলাছড়া পেট্রোল পাম্পের কাছ দিয়ে একটি মালবাহী গাড়ি ডানকুনির দিকে যাচ্ছিল। চন্ডীতলা থানার কর্তব্যরত অফিসারের গাড়িটি দেখে সন্দেহ হয়। তিনি গাড়িটি আটক করে তল্লাশি চালালে ভেতর থেকে ২১টি গরুর বাছুর উদ্ধার হয়। এরপর গাড়িটি সহ বাছুরগুলিকে চন্ডীতলা থানায় নিয়ে আসা হয়। থানায় পশু চিকিৎসকদের ডাকা হয়। চিকিৎসকরা জানান, বাছুরগুলির বয়স ৮ মাস থেকে ১ বছরের মধ্যে। প্রতিটি বাছুরের স্বাস্থ্য পরীক্ষা করা হয়, গায়ের রঙ চিহ্নিত করা হয় এবং কানে ট্যাগ নম্বর লাগানো হয়। অসুস্থ একটি বাছুরকে স্যালাইন দেওয়া হয় এবং বাকিদের প্রয়োজন অনুযায়ী ওষুধ দেওয়া হয়। ক্ষুধার্ত বাছুরগুলিকে ভুসি মাখা খড় খেতে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম আলমগীর ইসলাম (২৪) ও বাকিবুল আলী (২৩)। দু’জনের বাড়িই উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। চন্ডীতলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া বাছুরগুলি আপাতত থানাতেই রাখা হয়েছে।
২৪ অগাস্ট ২০২৬, সোমবার, ৭ ভাদ্র ১৪৩৩
BREAKING :
চন্ডীতলায় ২১টি গরুর বাছুর সহ মালবাহী গাড়ি আটক, গ্রেফতার ২
-
নতুন গতি - আপডেট : ২৩ অগাস্ট ২০২৬, রবিবার
- 23
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder























