২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩
২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, উত্তরকন্যা অভিযানে উত্তাল শিলিগুড়ি

শিলিগুড়ি: জীবন-জীবিকা, বাসস্থান ও শিশুর অধিকার রক্ষার দাবিতে বুধবার উত্তরকন্যা অভিযানের ডাক দেয় ডাবগ্রাম-ফুলবাড়ি ও শিলিগুড়ি যৌথ আন্দোলন কমিটি। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধ-সহ একাধিক দাবিতে রেলওয়ে ইনস্টিটিউট থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা।
নির্ধারিত পথে মিছিল এগিয়ে তিনবাত্তি মোড়ের কাছে পৌঁছতেই পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই এলাকায় ব্যারিকেড তৈরি করা হয়েছিল। মিছিল ঘিরে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। পুলিশের বাধায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরে আন্দোলনকারীদের কয়েকজনের একটি প্রতিনিধি দলকে উত্তরকন্যায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। প্রতিনিধি দলের সদস্যরা সেখানে পৌঁছে প্রশাসনের হাতে দাবিপত্র তুলে দেন।
আন্দোলনকারীদের মূল দাবির মধ্যে রয়েছে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধ, সাধারণ মানুষের জীবন-জীবিকা ও বাসস্থানের অধিকার রক্ষা এবং শিশুদের অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষিত করা। আয়োজকদের বক্তব্য, পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনও পরিবারকে উচ্ছেদ করা যাবে না।
রেলওয়ে ইনস্টিটিউট থেকে তিনবাত্তি মোড় হয়ে উত্তরকন্যা সংলগ্ন এলাকা পর্যন্ত এদিন ছিল কড়া পুলিশি নিরাপত্তা। শেষ পর্যন্ত প্রতিনিধি দলের মাধ্যমে দাবিপত্র জমা দিয়েই কর্মসূচি শেষ হয়।
সর্বাধিক পাঠিত

ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে টিকিট কেটেও বিনা চিকিৎসায় বাড়ি ফিরলেন রোগীরা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, উত্তরকন্যা অভিযানে উত্তাল শিলিগুড়ি

আপডেট : ২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার