২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩
২১ অগাস্ট ২০২৬, শুক্রবার, ৪ ভাদ্র ১৪৩৩

ডায়মন্ড হারবারে হুগলি নদীর পাড়ে ভাঙন, ক্ষতিগ্রস্ত ১১৭ নম্বর জাতীয় সড়ক

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবারে হুগলি নদীর পাড় ঘেঁষা ১১৭ নম্বর জাতীয় সড়কের একটি অংশ নদীভাঙনের জেরে ক্ষতিগ্রস্ত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। নদীর জলের তীব্র স্রোত ও পাড়ের মাটি সরে যাওয়ায় সড়কের একাংশ ভেঙে নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ এই ১১৭ নম্বর জাতীয় সড়ক। ডায়মন্ড হারবারের সঙ্গে কাকদ্বীপ, নামখানা-সহ দক্ষিণের বিস্তীর্ণ এলাকার যোগাযোগের ক্ষেত্রে এই সড়কের গুরুত্ব যথেষ্ট। ফলে রাস্তার এই অংশ আরও ক্ষতিগ্রস্ত হলে যান চলাচল এবং সাধারণ মানুষের যাতায়াতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে।
নদীর পাড়ে ভাঙন আরও বাড়লে সড়কের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিতে পারে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত প্রশাসনিক নজরদারি, নিরাপত্তামূলক ব্যবস্থা এবং প্রয়োজনীয় মেরামতির উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
সর্বাধিক পাঠিত

ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে টিকিট কেটেও বিনা চিকিৎসায় বাড়ি ফিরলেন রোগীরা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডায়মন্ড হারবারে হুগলি নদীর পাড়ে ভাঙন, ক্ষতিগ্রস্ত ১১৭ নম্বর জাতীয় সড়ক

আপডেট : ২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার