২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৩ ভাদ্র ১৪৩৩

‘চিকেনস নেক’এর শক্তিশালী নিরাপত্তার লক্ষ্যে হতে চলেছে সেবকে ছয় লেনের বিকল্প সেতু

নতুন গতি, শিলিগুড়ি: ‘চিকেনস নেক’এর শক্তিশালী নিরাপত্তার লক্ষ্যে নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ। পুরনো করোনেশন সেতুর বিকল্প হতে চলেছে সেবকে ছয় লেনের বিকল্প সেতু। শুধু তাই নয়, এর সঙ্গে তৈরি হবে সংযোগকারী রাস্তাও। প্রকল্প বাস্তবায়িত করার জন্য টেন্ডার ডাকা হয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (এনএইচএআই) তরফ থেকে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন, টেন্ডার প্রক্রিয়ার শুক্রবারই শুরু করা হয়েছে।
জানা গিয়েছে, প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চার লেনের সেতু তৈরি করার। তবে পরে তা বদলে ছয় লেনের সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। ১ অক্টোবর অবধি দেশের নানা সংস্থা অংশগ্রহণ করতে পারবে এই টেন্ডারে। সরকারের লক্ষ্য, শীঘ্র টেন্ডার প্রক্রিয়া শেষ করে নির্মাণকাজ শুরু করা। পরিকল্পনানুযায়ী, কাজ শুরুর বছর তিনেকের মধ্যে নয়া সেতু চালুর লক্ষ্য রয়েছে। আরও জানা গিয়েছে, প্রায় ৭ কিলোমিটার এই প্রকল্পের মোট লম্বাই। সেতু এবং সংযোগকারী রাস্তা তৈরি করতে প্রায় ৮৪৪ কোটি টাকা খরচ হবে।
বিজেপি সাংসদ রাজু বিস্তার দাবি করেছেন, “সেবকে বিকল্প সেতুর দাবি অনেকদিনেরই। নতুন সেতু তৈরি হলে শুধু ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগই সহজ হবে না। উত্তর-পূর্ব ভারতের সঙ্গেও যোগাযোগ আরও দ্রুত হবে।” প্রশাসনিক সূত্র মারফত জানা গিয়েছে, প্রকল্পের নেপথ্যে রয়েছে বড় নিরাপত্তার কারণও। প্রসঙ্গত, নয়া সেতুর দাবিতে একাধিক আন্দোলনও হয়েছে। স্থানীয়দের বক্তব্য, নতুন সেতু তৈরি হলে যানজট কমার পাশাপাশি পুরনো সেতুর উপর চাপও কমবে। শুধু তাই নয়, আরও নিরাপদ হবে ডুয়ার্স-শিলিগুড়ির মধ্যে যোগাযোগও।

৩৫ বছর পর বিধায়কের পা পড়ল কাঁকসার জামদহে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

‘চিকেনস নেক’এর শক্তিশালী নিরাপত্তার লক্ষ্যে হতে চলেছে সেবকে ছয় লেনের বিকল্প সেতু

আপডেট : ১৯ অগাস্ট ২০২৬, বুধবার