২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৩ ভাদ্র ১৪৩৩

আনন্দময় বর্মন ও কোচবিহার রাজপরিবারের সদস্যদের বৈঠক

নতুন গতি, শিলিগুড়ি: গত কয়েকদিন ধরে বঙ্গ রাজনীতির অন্যতম বড় আলোচনার পাত্র হয়ে উঠেছেন বিজেপি সাংসদ নগেন্দ্র রায়, ওরফে অনন্ত মহারাজ। ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে তাঁর আপত্তিজনক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন নানা মহল। যদিও শেষ পর্যন্ত তিনি সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন। কিন্তু তা সত্বেও থামছে না নিন্দা বা সমালোচনা।
এই আবহে অনন্ত মহারাজের উপর একপ্রকার ক্ষোভ প্রকাশ করলেন কোচবিহার রাজপরিবারের একাধিক সদস্য। দ্য কোচবিহার রয়েল সাকসেসরস ওয়েলফেয়ার ট্রাস্টের কুমার মৃদুল নারায়ণ, কুমার চন্দ্র নারায়ণ, কুমার বিজেন্দ্র নারায়ণ এবং কুমার জিতেন্দ্র নারায়ণ স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর এই জাতীয় মন্তব্যের সঙ্গে ঐতিহাসিক বাস্তবের বিশাল পার্থক্য রয়েছে এবং এটি পুরোপুরি তাঁর ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে কোচবিহারের ইতিহাস বা রাজপরিবারের কোনও সম্পর্ক নেই।
জানা গিয়েছে, রবিবার বৈঠক হয় রাজ্যের অর্থ ও পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন ও রাজপরিবারের কয়েকজন সদস্যের এবং সেখানেই অনন্ত মহারাজের এমন মন্তব্য নিয়ে আলোচনা হয়। মৃদুল নারায়ণের বক্তব্য, “কোচবিহারের মহারাজা সম্পর্কে উনি যা বলেছেন, এরকম ঘটনা কখনও ঘটেনি। আমরা অবগত নই। ওঁর বক্তব্যের সঙ্গে বাস্তবের বিস্তর ফারাক রয়েছে।” এছাড়াও রাজপরিবারের সদস্যরা সরকারি হস্তক্ষেপের দাবিও তুলেছেন যাতে কোচবিহার ও রাজবংশী সমাজের আসল ইতিহাস বিকৃত না হয়। পাশাপাশি, নতুন প্রজন্ম যাতে কোচবিহারের সঠিক ইতিহাস ঠিকঠাক পাঠ্যসূচির দ্বারা শিখতে পারে, সেই ব্যবস্থা করার অনুরোধও করা হয়েছে। আনন্দময় বর্মন তাঁদের সমস্ত বক্তব্য শোনেন এবং মুখ্যমন্ত্রীর নজরে আনার আশ্বাস দেন।

৩৫ বছর পর বিধায়কের পা পড়ল কাঁকসার জামদহে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আনন্দময় বর্মন ও কোচবিহার রাজপরিবারের সদস্যদের বৈঠক

আপডেট : ১৯ অগাস্ট ২০২৬, বুধবার