২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৩ ভাদ্র ১৪৩৩

অবৈধ টোটো-ভুটভুটির দাপটে যাত্রী কমছে বাসে, অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ

মালদহ: রাজ্য সড়কে অবৈধ টোটো, ভুটভুটি ও ম্যাজিকের দাপটের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ করে আন্দোলনে নামলেন বেসরকারি বাসের চালক ও কর্মীরা। মঙ্গলবার রতুয়া বাস ইউনিয়নের শ্রমিক সংগঠনের ডাকে রতুয়া-মানিকচক ভায়া পুখুরিয়া রুটে বাস ও ম্যাক্সি পরিষেবা বন্ধ রেখে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তাঁরা। আন্দোলনের জেরে চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা।
শ্রমিক সংগঠনের দাবি, রতুয়া, মানিকচক, মাদিয়া ও পীরগঞ্জ রুট মিলিয়ে প্রায় ৯০টি বেসরকারি বাস এবং ৩৬টি ম্যাক্সি চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্য সড়কে টোটো, ভুটভুটি ও ম্যাজিকের মতো অবৈধ যানবাহন অবাধে চলাচল করায় বাসে পর্যাপ্ত যাত্রী মিলছে না। ফলে প্রতিদিনই লোকসানের মুখে পড়ছেন বাস মালিক থেকে শুরু করে চালক ও অন্যান্য কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্য ও জাতীয় সড়কে অবৈধ যান চলাচল বন্ধে সরকারি নির্দেশিকা থাকলেও মালদা জেলা প্রশাসন ও পরিবহণ দপ্তর কার্যকরী পদক্ষেপ করছে না। তাঁদের দাবি, একাধিকবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কিছু বাস মালিক কেরোসিন ব্যবহার করে বাস চালাতে বাধ্য হচ্ছেন বলেও দাবি আন্দোলনকারীদের।বাস চালক ও কর্মীদের বক্তব্য, অবৈধ যানবাহনের দাপট বন্ধ না হলে বেসরকারি বাস পরিষেবা চালিয়ে যাওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। দ্রুত প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাস পরিষেবা চালু করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে হঠাৎ বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকেই রতুয়া-মানিকচক রুটে সমস্যায় পড়েন নিত্যযাত্রী, পড়ুয়া, রোগী ও কর্মীরা। বিকল্প যানবাহনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় অনেককেই। বাস মালিক ও কর্মীদের আন্দোলন ঘিরে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে যাত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট মহল।

৩৫ বছর পর বিধায়কের পা পড়ল কাঁকসার জামদহে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অবৈধ টোটো-ভুটভুটির দাপটে যাত্রী কমছে বাসে, অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ

আপডেট : ১৯ অগাস্ট ২০২৬, বুধবার