২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৩ ভাদ্র ১৪৩৩

১ লক্ষ টাকা ফিরিয়ে সততার নজির ‘অক্সিজেনওয়ালা’ সঞ্জয়ের 

নতুন গতি, চণ্ডীপুর: কুড়িয়ে পাওয়া প্রায় এক লক্ষ টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে সততার অনন্য নজির গড়লেন পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরের সঞ্জয় খান। সাম্প্রতিক এই ঘটনা হইচই ফেলে দিয়েছে আশপাশের অঞ্চলে। সকলেই সঞ্জয় খানের প্রশংসায় পঞ্চমুখ। স্থানীয় মানুষের কাছে এখন তিনি ‘হিরো’র মর্যাদা পাচ্ছেন। চণ্ডীপুর বাজারে সঞ্জয় খানের ‘বেঙ্গল অক্সিজেন সেন্টার’ নামে অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবসা আছে বলে জানা গিয়েছে। অন্যদিকে যাঁর টাকা খোয়া যায়, সেই দীপ করণ চণ্ডীপুরেই এক চিকিৎসকের বেতনভুক কর্মচারী। বেশ কয়েক মাসের বেতনের টাকা একসঙ্গে নিয়ে তিনি ফিরছিলেন বাড়ির উদ্দেশ্যে। কিন্তু রাস্তাতেই কোনও এক জায়গায় টাকার ব্যাগটি হারিয়ে ফেলেন দীপ। টাকা সহ ব্যাগটি কুড়িয়ে পান সঞ্জয় খান। তাতে ৫০০ টাকার নোটের চারটি বাণ্ডিলে মোট ৯৯ হাজার ৫০০ টাকা ছিল। কালবিলম্ব না করে টাকার ব্যাগ সহ চণ্ডীপুর থানায় হাজির হন সঞ্জয়। থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরুণকুমার পতির হাতে তুলে দেন টাকার ব্যাগটি। এরপর চণ্ডীপুর থানা টাকার আসল মালিক দীপ করণকে খুঁজে বের করে। পরে সঞ্জয়ের হাত দিয়েই হারানো টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেবার ব্যবস্থা করা হয় চণ্ডীপুর থানার পক্ষ থেকে। এদিকে হারানো টাকা ফিরে পেয়ে সঞ্জয় খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর উদারতার প্রশংসা করেন দীপ করণ। অন্যদিকে টাকা ফিরিয়ে দিয়ে সঞ্জয় বলেন, “সমাজে এই বাতাবরণ তৈরি হোক, প্রত্যেক মানুষের বিপদে যেন প্রত্যেক মানুষ পাশে গিয়ে দাঁড়ায়।” সঞ্জয় খানের এই বার্তা নিঃসন্দেহে সমাজকে বাড়তি ‘অক্সিজেন’ যোগাবে, সে কথা বলাই বাহুল্য।

৩৫ বছর পর বিধায়কের পা পড়ল কাঁকসার জামদহে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১ লক্ষ টাকা ফিরিয়ে সততার নজির ‘অক্সিজেনওয়ালা’ সঞ্জয়ের 

আপডেট : ১৯ অগাস্ট ২০২৬, বুধবার