১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১ ভাদ্র ১৪৩৩
১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১ ভাদ্র ১৪৩৩

ট্রেনের দাবিতে রেলমন্ত্রী-সুকান্তের বৈঠক, আশার আলো দেখছে দক্ষিণ দিনাজপুর

নতুন গতি, দক্ষিণ দিনাজপুর: দীর্ঘদিন ধরে বালুরঘাট থেকে গুয়াহাটি উত্তর-পূর্ব ভারতে যাওয়ার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দারা সরাসরি ট্রেনের দাবি জানিয়ে আসছেন। এবার তাঁদের এই দাবি নিয়ে বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন বালুরঘাটের সাংসদ, তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সুকান্ত মজুমদার। এই বৈঠকের পর আশার আলো দেখছেন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারা।
সূত্রের খবর, সুকান্ত-অশ্বিনীর এই গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল বালুরঘাট এলাকায় রেল যোগাযোগের সম্প্রসারণ থেকে শুরু করে যাত্রী পরিষেবার উন্নয়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন, তাঁর তরফ থেকে জেলার মানুষের যোগাযোগের প্রয়োজনীয়তা এবং জেলার ভৌগোলিক গুরুত্ব তুলে ধরা হয়েছে বৈঠকে। শুধু তাই নয়, তাঁর মতে, বালুরঘাট-গুয়াহাটি এক্সপ্রেস চালু হলে পর্যটন, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে নানা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি, রেলমন্ত্রীও যে এই বিষয়ে পদক্ষেপ করবেন বলে আশ্বাস দিয়েছেন, তাও জানিয়েছেন তিনি।
রেলমন্ত্রীর সঙ্গে সুকান্ত মজুমদারের এই বৈঠকের পর আশার আলো দেখছে গোটা দক্ষিণ দিনাজপুর। জেলাবাসীরা মনে করছেন, এই ট্রেন চালু হলে যেমন সহজ হবে উত্তর-পূর্ব ভারত যাওয়া, তেমনি আরও উন্নত এবং শক্তিশালী হবে জেলার রেল যোগাযোগ এবং পরিষেবা।

১৫ আগস্টের তিন দিন পর, নদিয়ার ‘স্বাধীনতা দিবস’

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ট্রেনের দাবিতে রেলমন্ত্রী-সুকান্তের বৈঠক, আশার আলো দেখছে দক্ষিণ দিনাজপুর

আপডেট : ১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার