মালদা: ৭ বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার বৈষ্ণবনগর থানার পুরাতন ১৮ মাইলে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে আটক করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, মৃত শিশুটি এক বেসরকারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। শনিবার সকালে তার দেহ মেলার পর স্থানীয়রা বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, শিশুএর বাবা ইজাজ আমহেদ ভিন রাজ্যে কর্মরত। ৬ বছর আগে পরলোক গমন করেন ইজাজ়ের প্রথম স্ত্রী। তারপরই তিনি দ্বিতীয় বিয়ে করেন। অভিযোগ, তারপর থেকেই শিশুটির উপরে অত্যাচার শুরু হয় দ্বিতীয় স্ত্রী রুমা খাতুনের। শুক্রবার তিনি শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ। বৈষ্ণবগড় থানায় লিখিত অভিযোগ দায়েরও করেছেন শিশুর মামাবাড়ির সদস্যরা। জানা গিয়েছে, তদন্ত শুরু হয়েছে। রুমাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি বয়ান জোগাড় করা হচ্ছে পরিবারের অন্য সদস্যদেরও।
১০ অগাস্ট ২০২৬, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















