১০ অগাস্ট ২০২৬, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩৩
১০ অগাস্ট ২০২৬, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩৩

বিধান মার্কেটের পার্কিং সমস্যা মেটাতে উদ্যোগ, মেলা প্রাঙ্গণে তৈরি হচ্ছে পার্কিং জোন

শিলিগুড়ি: দীর্ঘদিনের পার্কিং সমস্যা এবার মেটার পথে বিধান মার্কেটে। পর্যাপ্ত পার্কিংয়ের অভাবে রাস্তার ধারে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখায় প্রতিদিনই যানজট ও পথচারীদের দুর্ভোগ তৈরি হচ্ছিল। ব্যবসায়ী, ক্রেতা থেকে শুরু করে যানবাহন চালকদেরও সমস্যায় পড়তে হচ্ছিল। এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে বড় উদ্যোগ নিয়েছে প্রশাসন। বিধান মার্কেটের পার্কিংয়ের চাপ কমাতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণ মাঠে তৈরি করা হচ্ছে পার্কিং জোন। নির্দিষ্ট এলাকায় গাড়ি রাখার ব্যবস্থা হলে রাস্তার উপর থেকে পার্কিংয়ের চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। প্রশাসনের এই উদ্যোগে বিধান মার্কেটের ব্যস্ত রাস্তাগুলিতে যান চলাচল আরও স্বাভাবিক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বাজারের ব্যস্ত সময়ে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণে যে যানজট তৈরি হয়, নতুন পার্কিং ব্যবস্থা চালু হলে তা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। পার্কিং জোন দ্রুত চালু করতে শিলিগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও তৎপরতা শুরু হয়েছে। স্থানীয় বিধায়কসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলও বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছে। দ্রুত পরিকাঠামোগত কাজ শেষ করে সাধারণ মানুষের জন্য পার্কিং জোন খুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। দীর্ঘদিনের এই সমস্যা মিটিয়ে নতুন পার্কিং ব্যবস্থা কতটা কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে বিধান মার্কেটের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

বামেদের আইন অমান্য আন্দোলন: সিউড়িতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেপ্তার প্রায় ২০

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিধান মার্কেটের পার্কিং সমস্যা মেটাতে উদ্যোগ, মেলা প্রাঙ্গণে তৈরি হচ্ছে পার্কিং জোন

আপডেট : ১০ অগাস্ট ২০২৬, সোমবার