মালদহ: স্বামীর সঙ্গে অন্য এক তরুণীর ভিডিয়োকলে কথা বলা নিয়ে দাম্পত্য অশান্তি। অভিযোগ, সেই রাগে স্বামীর মোবাইল ভেঙে দিয়েছিলেন স্ত্রী। এরপর তাঁকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে গায়ে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির চার সদস্যের বিরুদ্ধে। প্রায় তিন সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শনিবার মালদহ মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে মৃত্যু হয় ওই তরুণীর। মৃতার নাম চুন্নি খাতুন (২০)। ঘটনাটি মানিকচক থানার নুরপুর গ্রাম পঞ্চায়েতের নাদারটোলা এলাকার। পরিবারের অভিযোগ, গত ২০ জুলাই গভীর রাতে চুন্নিকে বাড়ির একটি বাঁশের খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাঁকে মালদহ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। পরিবারের দাবি, বছরখানেক আগে চুন্নির সঙ্গে স্থানীয় ব্যবসায়ী সামিউল শেখের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর সামিউলের সঙ্গে এক তরুণীর ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ। ভিডিয়োকলে তাঁদের কথা বলার প্রতিবাদ করতেন চুন্নি। এ নিয়ে প্রায়ই অশান্তি হত বলে পরিবারের দাবি। মৃতার মা মেখা খাতুনের অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত। ঘটনায় সামিউল শেখ, আনিস শেখ, চামেলী বিবি ও দিলনুর বিবির বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পলাতক। তাঁদের খোঁজে তদন্ত চলছে।
১০ অগাস্ট ২০২৬, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
ভিডিয়োকল ঘিরে অশান্তি, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগ মালদহে
-
নতুন গতি - আপডেট : ১০ অগাস্ট ২০২৬, সোমবার
- 12
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















