০৭ অগাস্ট ২০২৬, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩৩

‘কুকুর’ কটাক্ষের জেরে খামার ব্যবসায়ীর হাত-কান কেটে দেওয়ার অভিযোগ, তৃণমূল নেতা-সহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, মালদা: মালদার কালিয়াচক থানার সুজাপুর এলাকায় এক খামার ব্যবসায়ীর হাত ও কান কেটে দেওয়া এবং তাঁর পরিবারের উদ্দেশে শূন্যে গুলি চালানোর অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় প্রাক্তন তৃণমূল প্রধান ও বর্তমান পঞ্চায়েত সদস্য আরিফ আলি-সহ পাঁচজনের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের স্ত্রী। আহত ব্যবসায়ীর নাম ইসরাফিল শেখ। প্রথমে তাঁকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে তুলে দিয়েছে পরিবার। অভিযোগ, গত ৩১ জুলাই ইসরাফিলের ভাই তৌফিক শেখ আরিফ আলির বাড়ির কেয়ারটেকার আমান শেখকে ‘প্রধানের কুকুর’ বলে কটাক্ষ করেন। তা নিয়ে দু’পক্ষের মধ্যে বিবাদের পর সালিশির মাধ্যমে বিষয়টি মিটে যায়। কিন্তু মঙ্গলবার রাতে নিজের খামারে খাবার দিতে গেলে আরিফ আলি, আমান শেখ-সহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ইসরাফিলের উপর হামলা চালায়। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের লক্ষ্য করে শূন্যে দুই রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় ঘটনার কড়া নিন্দা করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মালদার পুলিশ সুপার অনুপম সিং জানান, সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তারা পলাতক, তাদের খোঁজে তল্লাশি চলছে।
সর্বাধিক পাঠিত

পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাড়ি থেকে উধাও শিশু, চাঞ্চল্য কোচবিহারে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

‘কুকুর’ কটাক্ষের জেরে খামার ব্যবসায়ীর হাত-কান কেটে দেওয়ার অভিযোগ, তৃণমূল নেতা-সহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ৭ অগাস্ট ২০২৬, শুক্রবার