০৭ অগাস্ট ২০২৬, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩৩

ডেপুটেশন ঘিরে ধুমধুমার কান্ড বিডিও অফিস এলাকাজুড়ে

পার্থ ঝা,মানিকচক: নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে এসআইআর করেছিল। প্রক্রিয়া শেষে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে।প্রায় ২৭ লক্ষ নাম ডিলিটেড হয়েছে ৩৪ লক্ষ নাম ট্রাইবুনালে আছে। দীর্ঘ আট মাস অতিক্রম করেছে এখনো পর্যন্ত কোনো সুরাহা দিতে পারেনি সরকার। এমনটাই জানালেন রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব মীনাক্ষী মুখার্জি। আজ মালদার মানিকচকের একটি জনসমাবেশ করেন। জনসমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব মিনাক্ষী মুখার্জি জেলা নেতৃত্ব কৌশিক মিশ্র দেবজ্যোতি সিনহা শ্যামল বসাক রত্না ভট্টাচার্য আভা ঠাকুর সহ অসংখ্য কর্মী সমর্থক।সমাবেশ শেষে মিছিল করে মানিকচক সমষ্টি আধিকারিক দপ্তরে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করে। আর সেই কর্মসূচিকে ঘিরে তুলকালাম কান্ড ব্লক চত্বরে। কার্যত মূল ফটক ভেঙে কর্মী সমর্থকরা, সমষ্টি আধিকারিক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায়। পরবর্তীতে সাত দফার ডেপুটেশন জমা দেন মানিকচক সমষ্টি আধিকারিকের হাতে। ডেপুটেশন শেষে জানান আগামী ১০ তারিখ পর্যন্ত আমরা বিষয়টি দেখব পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃত্ব।
সর্বাধিক পাঠিত

পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাড়ি থেকে উধাও শিশু, চাঞ্চল্য কোচবিহারে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডেপুটেশন ঘিরে ধুমধুমার কান্ড বিডিও অফিস এলাকাজুড়ে

আপডেট : ৭ অগাস্ট ২০২৬, শুক্রবার