৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৪ শ্রাবণ ১৪৩৩

বীরভূমে টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে সোনার পাহাড়, উদ্ধার সাড়ে ২৮ কোটি টাকা

খান আরশাদ:

বীরভূমের মহম্মদবাজারের দেউচা এলাকায় পাথর ব্যবসায়ী ও অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ টুলু মণ্ডলের আত্মীয় তথা সরকারি বাসের চালক মিনার মণ্ডলের বাড়িতে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে গভীর রাতে এক মেগা তল্লাশি অভিযান চালায়। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানে বাড়ি ঘিরে ফেলে পুলিশ।

সূত্রের খবর, এই তল্লাশিতে প্রায় সাড়ে ২৮ কোটি নগদ টাকা এবং প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছে। থরে থরে সাজানো নোটের বান্ডিল গোনার জন্য ঘটনাস্থলে আনা হয়েছে পাঁচটি টাকা গোনার মেশিন এবং দুটি বড় লোহার ট্রাঙ্ক। মিনার মণ্ডল পাথর ব্যবসার পাশাপাশি টুলু মণ্ডলের একাধিক খাদানের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। উল্লেখ্য বেশ কিছুদিন আগে টুলু মন্ডলের বিরুদ্ধে বেআইনি পাথর খাদান ও গরু পাচার মামলায় ইডি হানা দেয়। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, এই বিপুল অর্থ উদ্ধারের ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে।

সাঁইথিয়ার বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়ায় জানান রাজ্যে ক্ষমতার পটপরিবর্তনের সঙ্গে সঙ্গেই অপশাসন, দুর্নীতি ও সিন্ডিকেট রাজের অবসান ঘটছে। যাঁরা একসময় দম্ভভরে ‘খেলা হবে’ স্লোগান দিয়েছিলেন, তাঁরা নিজের চোখেই খেলা দেখছেন। দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা প্রতিটি পয়সা উদ্ধার করে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হোক, দাবী বিধায়কের।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমে টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে সোনার পাহাড়, উদ্ধার সাড়ে ২৮ কোটি টাকা

আপডেট : ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার