২৬ জুলাই ২০২৬, রবিবার, ১০ শ্রাবণ ১৪৩৩
২৬ জুলাই ২০২৬, রবিবার, ১০ শ্রাবণ ১৪৩৩

মৌলালি যুবকেন্দ্রে প্রকাশিত হল হাজার কবির হাজার কবিতা বইটি

সুর ইসলাম: মেমারি: ০৭জুন,পথের দাবি সাহিত‍্য পত্রিকার উদ্যোগে মৌসুমী ডিংগাল ও বিদ‍্যুৎ মিশ্রের সম্পাদনায় কলকাতার মৌলালি যুবকেন্দ্রের স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম হলে প্রকাশিত হল “হাজার কবির হাজার কবিতা” নামক গ্রন্থটি। চর্যাপদ থেকে শুরু করে বিভিন্ন যুগ ও সময়ের কবিদের রচিত কবিতা নিয়ে সাম্প্রতিক সময়ের কবিদের কবিতা সহযোগে হাজার কবির এই সংকলন গ্রন্থটি প্রকাশিত হয়। সকলেই না হলেও বর্তমান সময়ের বেশ কিছু কবি এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নবপল্লী, ঢালুয়া, নরেন্দ্রপুর, কলকাতায়(১৫২ ) প্রতিষ্ঠিত পথের দাবি সাহিত্য পত্রিকার উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক কবিকে উদ্বোধনী সঙ্গীত,দীপ প্রজ্জ্বলন, স্বাগত ভাষণের পরে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে উত্তরীয়, ব‍্যাজ,স্মারক সহযোগে সংকলন গ্রন্থটি প্রদান করা হয়—— একইসঙ্গে টিফিন ও চা-বিস্কুটের ব‍্যবস্থা ছিল । সুযোগ কম থাকলেও কোনও কোনও কবি দু-চারটি স্তুতি বাক্য পরিবেশন করার সুযোগ পেয়েছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্পাদকদ্বয় মৌসুমী ডিংগাল ও বিদ‍্যুৎ মিশ্র ।

বীরভূমে অবৈধ ৩২টিরও বেশি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার, গ্রেপ্তার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মৌলালি যুবকেন্দ্রে প্রকাশিত হল হাজার কবির হাজার কবিতা বইটি

আপডেট : ১০ জুন ২০২৬, বুধবার