১০ জুন ২০২৬, বুধবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
১০ জুন ২০২৬, বুধবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার পদত্যাগ করলো টাকি পৌরসভার বিদ্রোহী কাউন্সিলার প্রদ্যুৎ দাস

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: আবার পদত্যাগ, এবার টাকি পৌরসভা। এ খেলা চলছে নিরন্তর। একসময় তৃণমূল পরিচালিত টাকি পুরবোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি। পুরসভার একাধিক আর্থিক দুর্নীতি, পুরবোর্ড পরিচালনায় বেনিয়ম-সহ একাধিক ইস্যুতে টাকি পুর প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন খোদ তৃণমূল কাউন্সিলর প্রদ্যুৎ দাস। লিখিত অভিযোগে বিগত সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের কাছে এই দুর্নীতির কথা তুলেও ধরে ছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। উপরন্তু জুটেছিল শাসানি, চোখ রাঙানি আর খুনের হুমকি। বাধ্য হয়ে এক প্রকার চুপ থাকতে হয়েছিল।

এবার কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিলেন টাকি পুরসভার ৬ নং ওয়ার্ডের সেই কাউন্সিলর প্রদ্যুৎ দাস। টাকি পুরসভা সূত্রে জানা গিয়েছে, সোমবার ই-মেইল মারফত তিনি তাঁর ইস্তফাপত্র জমা দিয়েছেন। ইস্তফাপত্র দিয়েছেন বসিরহাটের মহকুমা শাসককেও। যদিও কেন এই ইস্তফা? তার কারণও কাউন্সিলরের প্রতিক্রিয়া জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও এনিয়ে সংবাদমাধ্যমকে কিছু বলতে চাননি তিনি।

প্রসঙ্গত, তৃণমূলের ভরাডুবির বাজারে একদিকে যেমন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর মতো হেভিওয়েটরা ইস্তফা দিচ্ছেন সেই পরিস্থিতিতে এই প্রথম টাকির কাউন্সিলর প্রদ্যুৎ দাসের ইস্তফা জল্পনা ছড়িয়েছে। যেখানে টাকি বিধানসভা বসিরহাট দক্ষিণে তৃণমূল জিতেছে। বছর তিনেক আগেও তৃণমূল পরিচালিত পুরসভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে পদত্যাগ করেছিলেন শাসক দলের পাঁচ কাউন্সিলর। সেই নেতৃত্বে ছিলেন এই প্রদ্যুৎ দাস। এমনই ঘটনায় এদিন শোরগোল পড়ে যায় বিধানসভা চত্বরেও।

পাটুলিতে স্বেচ্ছায় রক্তদান শিবির

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এবার পদত্যাগ করলো টাকি পৌরসভার বিদ্রোহী কাউন্সিলার প্রদ্যুৎ দাস

আপডেট : ১০ জুন ২০২৬, বুধবার