০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাথাভাঙ্গায় অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিতরণ শুরু, মিউনিসিপ্যালিটি অফিসে উপচে পড়ল মহিলাদের ভিড়

আনজুম মুনির, কোচবিহার: প্রথম দিনেই প্রায় ৩০০ ফর্ম বিলি, ফর্ম ফিলাপ নিয়েও দেওয়া হল বিশেষ সহযোগিতা। মাথাভাঙ্গা শহরে শুরু হল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিতরণ। আজ মিউনিসিপ্যালিটি অফিস থেকে মহিলাদের হাতে তুলে দেওয়া হয় আবেদনপত্র। সকাল থেকেই ফর্ম নেওয়ার জন্য বহু মহিলার ভিড় দেখা যায় অফিস চত্বরে। অনেকেই লাইনে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ করেন এবং কিভাবে সঠিকভাবে ফর্ম ফিলাপ করতে হবে, সেই বিষয়েও সহযোগিতা করা হয়।

মায়েদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম দিনেই প্রায় ৩০০টি ফর্ম বিলি করা হয়েছে। আগে যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা ১৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন, সেখানে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩০০০ টাকা করে পাওয়ার ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে।

“বহিষ্কার হয় না তৃণমূল কংগ্রেস থেকে” ঋতব্রতকে বহিষ্কার নিয়ে অবস্থান সুজনের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মাথাভাঙ্গায় অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিতরণ শুরু, মিউনিসিপ্যালিটি অফিসে উপচে পড়ল মহিলাদের ভিড়

আপডেট : ১ জুন ২০২৬, সোমবার