২২ মে ২০২৬, শুক্রবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
২২ মে ২০২৬, শুক্রবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

নন্দীগ্রামে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার

আনজুম মুনির, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রাম বিধানসভার বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তৃতীয় খন্ড জলপাই এলাকায় ৩০ থেকে ৩৫ বছর স্থায়ীভাবে বসবাস করে আসছে চারটি পরিবার। হাইকোর্টের নির্দেশে প্রশাসনিক দপ্তরের বিভিন্ন আধিকারিকের উপস্থিতিতে ওই চারটি অবৈধ নির্মাণ ভাঙ্গা হলো।

এতদিন বসবাস করা থাকা সত্ত্বেও বিকল্প কিছু না থাকার জন্য কিভাবে রাত কাটাবে তা বুঝে উঠতে পারছেন না সদ্য গৃহহারা শেখ নজরুল ইসলাম। তিনি দাবি করেন কোনভাবে নোটিশ না দিয়ে গতকাল বিকেলে নন্দীগ্রাম থানার আধিকারিক এসে মৌখিকভাবে বলে যায়, তারপর আজকে এইরকমই গৃহহারা হতে হলো।

সেচ দপ্তরের আধিকারিক বলেন যে জায়গায় বাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল এই পরিবারগুলি, ওই জায়গা সেচ দপ্তরের। ওনাদের বারবার নোটিশ দেওয়া সত্বেও স্থানান্তর না হওয়ার জন্য হাইকোর্টের নির্দেশে অবশেষে আজ এই বাড়িগুলো ভাঙ্গা হলো। এখন দেখার সদ্য গৃহহারা এই পরিবারগুলো কোথায় গিয়ে বসবাস করে।

জনজাতীয় গ্রামীন উৎসব

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নন্দীগ্রামে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার

আপডেট : ২০ মে ২০২৬, বুধবার