দেবজিৎ মুখার্জি: বিজেপি ছাড়লেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। বুধবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
তিনি লিখেছেন, “২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের দিকে তাকিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। সকলকে একসঙ্গে নিয়ে এগিয়ে চলার যে আদর্শ ছিল বোসদের মধ্যে, সেটাই বিজেপির মাধ্যমে এগিয়ে যেতে চেয়েছিলাম। এমনকি নেতাজির আদর্শ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপির মধ্যেই আজাদ হিন্দ মোর্চা শুরু করারও কথা ছিল। কিন্তু এখনও সেসব কিছুই হয়নি।”
নতুন গতি 




























