২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৬ আশ্বিন ১৪৩৩

দেনার দায়ে স্ত্রী ও সন্তানকে খুন করে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা!

নিজস্ব সংবাদদাতা : দেনার দায়ে স্ত্রী ও সন্তানকে খুন করলেন এক ব্যক্তি। এরপর নিজেও আত্নঘাতী হওয়ার চেষ্টা করেন অভিযুক্ত ওই ব্যক্তি। জানা গিয়েছে, সংসারের খরচ চালাতে টাকা ধার নিয়েছিলেন বছর ৩০-এর মনোজ শর্মা। সেই টাকা পরিশোধ করতে না পেরে গোটা পরিবারকে একসঙ্গে মেরে ফেলার পরিকল্পনা করেন। সেই মতো হালুয়ার মধ্যে বিষ মিশিয়েছিলেন মনোজ। সেই হালুয়া স্ত্রী ও দুই সন্তান ছেলে ও মেয়েকে খেতে দেন। এরপর নিজেও তা খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাজস্থানের (Rajasthan) জয়পুরের (Jaipur) প্রতাপনগর এলাকায়।

পুলিস সূত্রে খবর, সেই হালুয়া খেয়ে মৃত্যু হয়েছে মনোজের স্ত্রী সাক্ষী শর্মা (২৮) এবং তাঁর পাঁচ বছর বয়সি পুত্রের। মনোজ এবং তাঁর কন্যা আপাতত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। টাকা-পয়সা ছাড়াও পারিবারিক অশান্তি ছিল বলে পুলিসের প্রাথমিক অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

সর্বাধিক পাঠিত

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দেনার দায়ে স্ত্রী ও সন্তানকে খুন করে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা!

আপডেট : ২৯ অগাস্ট ২০২৩, মঙ্গলবার