নূর আহমেদ,মেমারি : ৬ জুলাই, পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কুটুট এলাকায় বসতপুরে ছেলের প্রহারে বাবার মত্যু হল। মৃত ব্যক্তির নাম তপন মল্লভ (৬০)। পুরিবার সূত্রে জানা যায় গত ৩ অগাষ্ট সকালে ছেলে সবুজ মল্লভের সাথে মুড়ি খাওয়ান নিয়ে বচসা হয় এবং তারপর দিঘীরপাড়ে গরু বাঁধাকে কেন্দ্র করে বচসা হয়। বচসার জেরে ছেলে সবুজ মল্লভ পড়ে থাকা মুগুর দিয়ে বাবা তপন মল্লভের মাথায় আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথেম পাহাড়হাটি হাসপাতাল হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় পিজি হাসপাতালে পাঠানো হয়। গত ৫ অগাষ্ট শনিবার সন্ধ্যায় হাসপাতালে বাবা তপন মল্লভের মৃত্যু হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে কুচুটের বসতপুরের বাড়ি থেকে ছেলে সবুজ মল্লভকে মেমারি থানার পুলিশ গ্রেপ্তার করে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হয়।
০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৮ ভাদ্র ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




























