আর এ মণ্ডল,বাঁকুড়া : আজ ১৮ জানুয়ারি বেলা ১২টার সময় বাঁকুড়া জেলা ইমাম পরিষদের পক্ষ থেকে জেলার সংখ্যালঘু উন্নয়ন দফতরের আধিকারিক (ডোমা) জাহাঙ্গীর মল্লিক সাহেবের সৌজন্য মূলক সাক্ষাৎ এবং সম্বর্ধনা দেয়া হয়।সেই সাথে কিছু সমস্যার কথা তুলে ধরা হলে তার সমাধান বিষয়ে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে আশ্বাস দেন।যথা ময়রা পুকুর মসজিদ বিষয়ে উদ্ভুত সমস্যা। জাহাঙ্গীর সাহেব বলেন যে,- যে কোন বিষয়ের উপর আলাপ আলোচনা এবং প্রয়োজন প্রেক্ষিতে সাক্ষাৎ করার জন্য কোন দ্বিধা নয়।উন্নয়ন মূলক কাজের গতি বাড়ানোর জন্য সবার সহযোগিতাও দরকার হয়,কাজেরও সুবিধা। সবার মধ্যে পরিচিতিও গুরুত্বপূর্ণ বিষয়। উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, পাত্রসায়ের ব্লক কমিটির হাফিজ রেজাউল,বাঁকুড়া-২ ব্লকের হাফিজ মুদ্দাসির, জেলা কমিটির সদস্য ক্বারী মহিবুল্লাহ্ এবং জেলা সংখ্যালঘু সেলের আলি খান প্রমুখ।
ছবি:-
০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৬ ভাদ্র ১৪৩৩
BREAKING :
বাঁকুড়া সংখ্যালঘু উন্নয়ন দফতরের আধিকারিককে সম্বর্ধনা ইমাম পরিষদের
-
নতুন গতি - আপডেট : ১৯ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- 38
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



























