নিজস্ব সংবাদদাতা: বাগডোগরা গোসাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি মাঠের মধ্যে এক যুবকের পড়ে থাকা মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছাড়ায়।ঘটনা প্রসঙ্গে জানা গেছে বুধবার সকালে একটি মাঠের মধ্যে ঘাস দিয়ে মুখ ঢাকা অবস্থায় এক যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয় এলাকার বাসিন্দারা। এরপর ঘটনার খবর বাগডোগরা পুলিশকে দেওয়া হয়, পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে তারপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। মৃতদেহর পাশ থেকে নেশার সামগ্রী উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা অনুমান করছে নেশার কারণে ওই যুবককে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 


























