৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩
৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩

সোনার গহনা চুরির ঘটনায়,দুবরাজপুরে গ্রেপ্তার ২

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- চুরির ঘটনার অভিযোগের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে চোর সহ সোনার জিনিসপত্র উদ্ধার করে সাফল্য অর্জন করেন দুবরাজপুর থানার পুলিশের।ঘটনার বিবরণে প্রকাশ, গত ১৫ নভেম্বর বাড়িতে কেউ না থাকার সুযোগে দুবরাজপুরের পাওয়ার হাউস মোড়ের বাসিন্দা তথা শিক্ষক মইদুল আমিনের বাড়িতে থেকে চারটি সোনার বালা, একটি সোনার আংটি, গলার হার এবং একটি সাইকেল চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা।উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বাড়ি মালিক স্থানীয় থানায় চুরির অভিযোগ দায়ের করেন। দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে পুলিশ তদন্তে নেমে বুধবার রাত্রে সেখ নিয়াজ ও সেখ মিলন নামে দুজন দুষ্কৃতীকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করতেই তাঁদের কাছ থেকে চুরি যাওয়া সোনার অলঙ্কার সহ সাইকেল উদ্ধার করে পুলিশ।বৃহস্পতিবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর চুরি যাওয়া উদ্ধারকৃত সোনার জিনিসপত্র গুলি ফেরত করা হবে জানা যায়।

নজরুলের অর্ধশত প্রয়াণ বর্ষে কলকাতায় পদযাত্রা ও স্মরণ সভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সোনার গহনা চুরির ঘটনায়,দুবরাজপুরে গ্রেপ্তার ২

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, শুক্রবার