২২ মে ২০২৬, শুক্রবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
২২ মে ২০২৬, শুক্রবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজনগরের আবাদনগরে বাইক দুর্ঘটনায় মৃত ১ যুবক, গুরুতর যখম ১

খান আরশাদ, বীরভূম:

রাজনগরের আবাদ নগরে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রি ন’টা নাগাদ। রাজনগরের আবাদনগর সংলগ্ন ঘাট-বটতলা নামে একটি স্থানে। সূত্র মারফত জানা গিয়েছে আবাদ নগর গ্রামের ২ যুবক বাইকে করে দ্রুত গতিতে লোকপুর অভিমুখে যাচ্ছিল। ঘাট বটতলা নামে একটি স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি ছোটো তালগাছে ধাক্কা মারে। তাল গাছের করাতের মতো পাতায়, এক যুবকের গলার নলি কেটে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় দেবাশীষ ভূঁইয়া নামে ওই যুবকের। সুদীপ পাহাড়ে নামে আরেক যুবক গুরুতর জখম হয়। ঘটনাস্থলে পৌঁছায় রাজনগর থানার পুলিশ। দুজনকেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। মৃত দেবাশীষ ভূঁইয়াকে ময়নাতদন্ত করা হয় সিউড়িতেই। অপরদিকে জখম সুদীপ পাহাড়েকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করা হয়।

জনজাতীয় গ্রামীন উৎসব

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরের আবাদনগরে বাইক দুর্ঘটনায় মৃত ১ যুবক, গুরুতর যখম ১

আপডেট : ২০ মে ২০২৬, বুধবার