৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১৪ ভাদ্র ১৪৩৩
৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১৪ ভাদ্র ১৪৩৩

৫০ তম মৃত্যু বার্ষিকীতে“বাইশের বিস্ময় বালক” নজরুলের স্মরণে সভা বর্ধমানে

সুফি রফিক উল ইসলাম, নতুন গতি, মেমারি : ৩০ আগস্ট, পূর্ব বর্ধমান জেলা তথা এপার বাংলা ওপার বাংলার বরেণ্য মহান কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম মৃত্যু বার্ষিকীতে শহর বর্ধমানের রমজান আকাদেমিতে দরবার পত্রিকা এবং বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট বর্ধমান শাখার ডঃ রমজান আলি ও কেতকী মির্জার উদ্যোগে কাজী নজরুল ইসলামের স্মরণে একটি মনোজ্ঞ সভার আয়োজন করা হয় রবিবার ৩০ আগস্ট বাংলার ১২ ভাদ্র বিকাল তিনটা থেকে। এই মহতী অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন দরবার পত্রিকার সম্পাদক আব্দুল মজিদ, প্রধান অতিথি ডঃ কাঞ্চন কামিলা এবং বিশেষ অতিথি কলকাতার নতুন গতি পত্রিকার সম্পাদক এমদাদুল হক নূর। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পঞ্চাশ তম মৃত্যু বার্ষিকীতে কাজী নজরুল ইসলাম এবং তাঁর কালজয়ী কবিতা বিদ্রোহী কে নিয়ে সুললিত সুচারু তথ‍্যবহুল বক্তব্য পরিবেশন করেন নজরুল গবেষক এমদাদুল হক নূর। তাঁর আলোচনায় তিনি কবি নজরুলকে “বাইশের বিস্ময় বালক” বলে উল্লেখ করেন। তাঁর বক্তব্যে বারবার ধ্বনিত হয় কবি নজরুলের সেরা সেরা কবিতাগুলো রচিত হয়েছিল তাঁর একুশ-বাইশ বছর বয়সের মধ্যে——— বিশেষ করে কালজয়ী কবিতা বিদ্রোহী। তাই বিশিষ্ট আলোচক এমদাদুল হক নূর তাঁর গবেষণা মনস্ক প্রজ্ঞা থেকেই তিনি কবি নজরুল ইসলামকে বাইশের বিস্ময় বালক বলে আখ্যায়িত করেন। বিদ্রোহী কবিতার শতবর্ষ অতিক্রান্ত করেছে সম্প্রতি, সেই কালজয়ী কবিতা “বিদ্রোহী” কে নিয়ে এ পর্যন্ত এপার বাংলা ওপার বাংলা নিয়ে প্রায় বাইশটি বই প্রকাশিত হয়েছে যেগুলি তিনি প্রদর্শন করানোর জন্য বিশেষ ব্যবস্থা করেছেন——- এও এক দুর্লভ সংগ্রহ এবং ব‍্যতিক্রমী প্রদর্শন। এমদাদুল হক নূর ছাড়াও ডঃ কাঞ্চন কামিলা, সৈয়দ মুশারফ আজম, ডঃ রমজান আলি এবং আব্দুল মজিদ প্রমুখ বিদ্রোহী কবি নজরুল ইসলামের উপর বক্তব্য রাখেন। নতুন গতি ও মাসান্তিক পত্রিকার যুগ্ম সম্পাদক মনিরা খাতুন, কেতকী মির্জা, সৈয়দ হাসনে আরা, কল্পনা রায়, লক্ষণ দাস ঠাকুরা, সেখ জানে আলম, ডাঃ সদরুল আলম, জাকিরুল ইসলাম, মহম্মদ শহীদুল্লাহ, জ‍্যোতি প্রকাশ ঘোষ, রমাকান্ত পাঁজা, তাপস ভূষণ সেনগুপ্ত, রিসান জাহির , রুমানা ইসলাম, রোজিনা বেগম, স্বর্ণচাঁপা গোস্বামী, সবিতা চ‍্যাটার্জী , রত্না চক্রবর্তী ভট্টাচার্য, কানাইলাল বিশ্বাস, চৈত্র কুমার প্রামাণিক, সৌম‍্য পাল, প্রবীর বসু , প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সব‍্যসাচী কোনার।

সর্বাধিক পাঠিত

৫০ তম মৃত্যু বার্ষিকীতে“বাইশের বিস্ময় বালক” নজরুলের স্মরণে সভা বর্ধমানে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

৫০ তম মৃত্যু বার্ষিকীতে“বাইশের বিস্ময় বালক” নজরুলের স্মরণে সভা বর্ধমানে

আপডেট : ৩১ অগাস্ট ২০২৬, সোমবার