বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- করোনা আবহের জন্য তীব্র রক্ত সংকট চলছে জেলা জুড়ে। এমত অবস্থায় রক্ত সংকট দূর করতে এবার এগিয়ে এল ডায়মন্ড হারবার প্রিন্স ক্লাব। আজ প্রিন্স ক্লাব এর পক্ষ থেকে ৫ তমবর্ষ গণেশপূজা উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মূলত রক্ত সংকট দূর করতে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। করোনাবিধি ও সরকারি নির্দেশ মেনেই রক্তদান শিবিরের আয়োজন করেছেন উদ্যোক্তারা। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন,ডা: হা:১নম্বর ব্লক সভাপতি গৌতম অধিকারী,ডা:হা:মহকুমা শাসক সুকান্ত সাহা, দ:২৪পরগনা জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মন্মহিনি বিশ্বাস,পৌরসভার কনভেনর সৌমেন তরফদার,ডা:হা: পৌরসভার সভাপতি অমিত সাহা, ক্লাবের সভাপতি জয়দেব হাতি, ক্লাবের সেক্রেটারি উত্তম দাস, সহ অন্যান্যরা। এদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্লাবের মধ্যে সকাল থেকে প্রায় ৩০ জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন।
১০ জুন ২০২৬, বুধবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
ডায়মন্ড হারবার প্রিন্স ক্লাবের উদ্যোগে গণেশ পূজা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির
-
নতুন গতি - আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
- 8
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























