স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেননি অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। বরং এমন প্রশ্নের জবাবে দিয়েছেন কৌশলী উত্তর। তার মতে, শরীর যতদিন সায় দেবে, ততদিন লাল বলের ক্রিকেট চালিয়ে যাবেন।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পর স্টার্ক জানান, টেস্ট ক্রিকেট তার কাছে সবসময়ই সর্বোচ্চ মর্যাদার। দলের সঙ্গে সময় কাটানো এবং ড্রেসিংরুমের পরিবেশও তিনি উপভোগ করেন।
স্টার্ক বলেন, আমি এখনও নিশ্চিত করে কিছু জানি না, খেলা চালিয়ে যাচ্ছি। নাথান আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমি সবেমাত্র সিঁড়ির প্রথম ধাপে পা রেখেছি এবং সে এখনও ওপর থেকে আমার দিকে তাকিয়ে আছে। তাই, আমার এখনও অনেক দূর যাওয়ার বাকি আছে।
নিজের ফিটনেস নিয়েও আশাবাদী স্টার্ক। তিনি বলেন, শরীর এখনও ঠিকঠাকভাবেই চলছে। এই দলের অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। শরীর থেকে যতদিন সম্ভব টেস্ট ক্রিকেটের জন্য সর্বোচ্চটা দিতে চাই।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি সিরিজসেরার পুরস্কারও জিতেছেন স্টার্ক। এমন পারফরম্যান্সের পর আপাতত অবসরের কোনো ইঙ্গিত না দিয়ে টেস্ট ক্যারিয়ার চালিয়ে যাওয়ার কথাই স্পষ্ট করেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার।
নতুন গতি 























