স্পোর্টস ডেস্ক: আগামী ৩ অক্টোবর, ২০২৬ তারিখে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন) ভারত ও ব্রাজিলের সিনিয়র পুরুষ ফুটবল দলের মধ্যে একটি ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন(এআই এফ এফ) এই ম্যাচের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে এই ম্যাচের আগে অর্থাৎ সেপ্টেম্বরে আর এক বিশ্বকাপ দল পানামার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য সে দেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে ‘লেটার অফ ইনটেন্ট’ সই করেছে ফেডারেশন। পানামার বিরুদ্ধে এই ম্যাচটি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আয়োজনের চেষ্টা চলছে। পাশাপাশি বিশ্বকাপে খেলা কেপ ভের্দের বিরুদ্ধেও ভারতের খেলার কথা রয়েছে। পাশাপাশি নভেম্বরে নিউজিল্যান্ড সফরও রয়েছে ব্লু টাইগার্সের।
পানামার বিরুদ্ধে ম্যাচ নিয়ে ফেডারেশনের এক শীর্ষকর্তা বলেছেন, “ব্রাজিল ম্যাচ ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। পানামাও ভারতে খেলতে নীতিগত ভাবে রাজি হয়েছে। এর পাশাপাশি সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে তৃতীয় একটি ফ্রেন্ডলির জন্য ২০২৬-এর বিশ্বকাপে অংশ নেওয়া আরও তিনটি দেশের সঙ্গে আলোচনা চলছে।”
ফেডারেশন জানাচ্ছে, ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের চেষ্টা হচ্ছে। পানামার পাশাপাশি বিশ্বকাপ খেলা আরও তিনটি দেশের সঙ্গে আলোচনা সফল হলে ওই আন্তর্জাতিক উইন্ডো ভারতের কাছে হয়ে উঠবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ যেমন মিলবে, তেমনই ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির সম্ভাবনাও তৈরি হবে।
তবে পানামার বিরুদ্ধে ম্যাচ এখনও সরকারি ভাবে ঘোষণা করেনি এআইএফএফ। সব কিছু ঠিকঠাক থাকলে ব্রাজিল ম্যাচ এর আগে পানামার বিরুদ্ধে খেলতে নামতে পারে ভারত।
নতুন গতি 























