নতুন গতি প্রতিবেদন: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পুলিশের উপস্থিতিতে হামলার অভিযোগকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানাল এসডিপিআই। দলের নেতা হাকিকুল ইসলামের দাবি, এই ঘটনা বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক নিরপেক্ষতা এবং সাংবিধানিক ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। হাকিকুল ইসলাম বলেন, রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক অংশ হলেও বিরোধিতার নামে হামলা, হিংসা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনও সুযোগ নেই। তাঁর অভিযোগ, পুলিশের উপস্থিতিতে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনা প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি করছে। এসডিপিআইয়ের পক্ষ থেকে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। হামলার সঙ্গে যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুলিশের ভূমিকা এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তাও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন হাকিকুল ইসলাম।
১২ অগাস্ট ২০২৬, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
মমতার উপর হামলার অভিযোগে সরব এসডিপিআই, নিরপেক্ষ তদন্তের দাবি
-
নতুন গতি - আপডেট : ১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার
- 34
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



























