২২ মে ২০২৬, শুক্রবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
২২ মে ২০২৬, শুক্রবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

হালিশহর পৌরসভায় পৌর প্রতিনিধিদের গনইস্তফা

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুর প্রশাসনিক ভবনে হালিশহর পৌরসভার ১৬ জন কাউন্সিলরের গণইস্তফাকে ঘিরে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। কাঁচরাপাড়ার পর এবার হালিশহর পৌরসভাতেও বড়সড় ভাঙনের ছবি সামনে এলো। পদত্যাগীদের মধ্যে রয়েছেন পাঁচজন মহিলা কাউন্সিলরও। তবে এই গণইস্তফায় সামিল হননি পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ।

এদিন পদত্যাগী ১৬ জন কাউন্সিলরের নাম প্রকাশ করেন সুদীপ্ত দাস। পাশাপাশি তিনি আশ্বাস দেন, পৌর পরিষেবায় এর কোনও প্রভাব পড়বে না এবং সাধারণ মানুষের পরিষেবা স্বাভাবিকভাবেই চলবে। অন্যদিকে পদত্যাগের পর ক্ষোভ উগরে দেন হালিশহরের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস। তাঁর অভিযোগ, নির্বাচনে ভরাডুবির পর প্রাক্তন বিধায়ক থেকে সাংসদ, দলের শীর্ষ নেতৃত্বের কেউই কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ রাখেননি। আর সেই ক্ষোভ থেকেই এই গণইস্তফার সিদ্ধান্ত বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

জনজাতীয় গ্রামীন উৎসব

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হালিশহর পৌরসভায় পৌর প্রতিনিধিদের গনইস্তফা

আপডেট : ২১ মে ২০২৬, বৃহস্পতিবার