২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫ আশ্বিন ১৪৩৩

তাজমহলের ভিতরে গেরুয়া পতাকা উড়িয়ে গ্রেফতার হিন্দুত্ববাদী সংগঠনের চার নেতা

নতুন গতি ওয়েব ডেস্ক: তাজমহলের ভিতরে গেরুয়া পতাকা উড়িয়ে গ্রেফতার দক্ষিণপন্থী এক হিন্দুত্ববাদী সংগঠনের চার নেতা। ধৃতদের মধ্যে রয়েছে ওই সংগঠনের জেলস্তরের একটি শাখার সভাপতিও। সোমবার তাঁরা তাজমহলের ভিতর গেরুয়া পতাকা উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন। ঘটনার পরেই তাজমহলে উপস্থিত সিআইএসএফ জওয়ানরা আটক করে এই চারজনকে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত চারজনের নাম গৌরব ঠাকুর, সোনু বাঘেল, বিনেশ কুমার ও ঋষি লভনিয়া।

সূত্রের খবর অনুসারে, গেরুয়া পতাকা নিয়েই এরা তাজমহলের মধ্যে প্রবেশ করেছিলেন। তারপর ভিতরে গেরুয়া পতাকা দেখালে এদের বাধা দেওয়া হয়। পরে দেখা যায়, ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে ভিডিয়োটি ভাইরাল হয়। তাজগঞ্জ থানার পক্ষ থেকে উমেশচন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন, গৌরব ঠাকুর নামে একজনের নেতৃত্বে দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা তাজমহলে গেরুয়া পতাকা দেখিয়েছেন। পুলিশ এই নিয়ে একটি মামলা করেছে।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তাজমহলের ভিতরে গেরুয়া পতাকা উড়িয়ে গ্রেফতার হিন্দুত্ববাদী সংগঠনের চার নেতা

আপডেট : ৫ জানুয়ারী ২০২১, মঙ্গলবার