২৯ মে ২০২৬, শুক্রবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৯ মে ২০২৬, শুক্রবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিউটাউনে পথচারীকে ধাক্কার অভিযোগ, আটক প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন

আনজুম মুনির, কলকাতা: নিউটাউন এলাকায় এক পথচারীকে ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনাকে ঘিরে রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আটক করে পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, রাস্তার উপর ধাক্কা লাগাকে কেন্দ্র করে বচসা শুরু হয়। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের সঙ্গে তর্কাতর্কিতেও জড়ান অভিযুক্ত ব্যক্তি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের একটি সূত্রের দাবি, কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে অসহযোগিতার অভিযোগও উঠেছে। যদিও পুরো ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে বিস্তারিত সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, প্রশান্ত বর্মনের নাম এর আগেও একটি সোনা ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় তদন্তে উঠে এসেছিল বলে তদন্তকারী সূত্রে দাবি। সেই মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ঈদের দিন যাদবপুরে ‘সাভারকর জয়ন্তী’ পালন করতে চলেছে এবিভিপি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নিউটাউনে পথচারীকে ধাক্কার অভিযোগ, আটক প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন

আপডেট : ২৬ মে ২০২৬, মঙ্গলবার