০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১৭ ভাদ্র ১৪৩৩

ফের দক্ষিণ দমদমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক তরুণীর

নিজস্ব সংবাদদাতা :আবারো দক্ষিণ দমদমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক তরুণীর। কলকাতার আর জি কর হাসপাতালে আজ সকাল ৯ টায় মৃত্যু হয়েছে এই তরুণীর। দক্ষিণ দমদম পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সমাপ্তি মল্লিক নামের বছর ২০-এর এক তরুণীর মৃত্যু হয়েছে। বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল এই তরুণী।

পরবর্তীতে রক্ত পরীক্ষা করালে ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসে এরপরেই তার চিকিৎসা চলছিল ওই বেসরকারি হাসপাতালে। গতকাল রাতে অবস্থার অবনতি হলে তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে আজ রবিবার সকাল ৯ টার সময়। মৃত্যু শংসাপত্রে ডেঙ্গুর উল্লেখ করা হয়েছে। এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৭। যার ফলে অত্যন্ত আতঙ্কিত হচ্ছেন এলাকার মানুষজন।

সর্বাধিক পাঠিত

গরু চুরির আগেই পুলিশের জালে দুই অভিযুক্ত, মৈপিঠে উদ্ধার দড়ি-ছুরি-বস্তা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফের দক্ষিণ দমদমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক তরুণীর

আপডেট : ১ অক্টোবর ২০২৩, রবিবার