৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩
৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩

হিঙ্গলগঞ্জ কলেজে রক্তদান শিবির

মহ: মফিজুর রহমান, নতুন গতি : “রক্তের বিকল্প নেই। একমাত্র মানুষই রক্তদান করতে পারেন। তাই রক্তদান শিবিরের প্রয়োজন আছে।” আজ হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে হিঙ্গলগঞ্জ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ও হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় এক রক্তদান শিবির উদ্বোধন করতে গিয়ে একথা বলেন কলেজের অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন। তৃণমূল কংগ্রেসের হিঙ্গলগঞ্জ ব্লক সভাপতি শহিদুল্লাহ গাজী ছাত্র-ছাত্রীদের এই শিবির আয়োজন করার জন্য অভিনন্দন জানান। দীর্ঘ ১১ বছর ধরে এই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়ে আসছে।

এবারের রক্তদান শিবিরে অধ্যাপক শামীম ভড়,
নীলাদ্রিশেখর সিংহ, মোহাম্মদ গোলাম মোর্তুজা, কমলেশ গায়েন সহ ১৭০ জন রক্ত দান করেন। এই রক্তদান উপলক্ষে মহাবিদ্যালয়ের প্রাক্তনীদের সহযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হিঙ্গলগঞ্জ ব্লক সভাপতি শহিদুল্লাহ গাজী, হাসনাবাদ ব্লক সভাপতি আমিনুল ইসলাম, বসিরহাট
সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিক রায়চৌধুরী, টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্যা পুষ্পিতা মন্ডল, তৃণমূল ছাত্র পরিষদের বসিরহাট জেলা সভাপতি মুসা গাজী, হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি
সঞ্জয় পাল প্রমুখ।

সর্বাধিক পাঠিত

নজরুলের অর্ধশত প্রয়াণ বর্ষে কলকাতায় পদযাত্রা ও স্মরণ সভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হিঙ্গলগঞ্জ কলেজে রক্তদান শিবির

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার