সামিমা খাতুন,নতুন গতি,মুর্শিদাবাদ:বহরমপুর লোকসভা কেন্দ্রের সংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর উদ্যোগে বিনামূল্যে সবজি বাজার বসানো হল বহরমপুর গোরাবাজার জজ কোট মোড় সংলগ্ন এলাকায়। করোনা মহামারীর কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে একাধিক বিধি-নিষেধ যার জেরে বন্ধ অনেকেরই রুজি-রোজগার সেই সমস্ত মানুষদের কথা মাথায় রেখে বহরমপুরের রবিনহুড অধীর রঞ্জন চৌধুরী এই উদ্যোগ নিয়েছেন। 2021 এর বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে গোটা রাজের পাশাপাশি অধীর গড় বহরমপুরে কিন্তু তার পড়ো সাধারণ মানুষকে এই ভাবেই সেবা দিয়ে চলেছে সংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অনেক সাধারণ মানুষ যারা বিনামূল্যে সবজি বাজারে বাজার করতে এসেছে তারা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কে সাধুবাদ ও আশীর্বাদ করেছেন, তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন দাদা বলেছে তাই দাদার কথা শুনে এখানে এসেছি দাদা সব সময় পাশে থাকে। অধীর অনুগামীরা অধীর রঞ্জন চৌধুরীর ছবি যুক্ত গেঞ্জি পড়ে এদের এই কর্মসূচি সফল করেন।
১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৯ ভাদ্র ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 























