২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৬ আশ্বিন ১৪৩৩

মালদা-‌কালিয়াচক থানার পুলিশ ব্রাউন শুগার-‌সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল

নতুন গতি নিউজ ডেস্ক: মালদা-‌কালিয়াচক থানার পুলিশ ব্রাউন শুগার-‌সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ফিরোজ শেখ(‌৩২)‌। কালিয়াচক থানার কাঁঠালবাড়ি এলাকায় বাড়ি তার। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কালিয়চক-‌১ ব্লক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এসআই অভিষেক তালুকদার ও বাপন দাসের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ফিরোজকে ধরে ফেলে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি প্লাস্টিক প্যাকেটে মোড়া ১ কেজি ওজনের ব্রাউন শুগার। যার বাজাল মূল্য প্রায় ২৫ লাখ টাকা। একটি মোবাইলও উদ্ধার হয়েছে। ধৃতের সঙ্গে আরও কারা জড়িত, তদন্ত করে দেখছে পুলিশ। ধৃতকে ৭দিনের পুলিশি হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে তোলা হয় রবিবার।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মালদা-‌কালিয়াচক থানার পুলিশ ব্রাউন শুগার-‌সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল

আপডেট : ১০ মে ২০২১, সোমবার