০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৫ ভাদ্র ১৪৩৩

নির্বাচনী আচরণবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে আদালতের গেটে বিজেপির ব্যানার ঘিরে বিতর্ক!

মহঃ মফিজুর রহমান, বারাসাত : ২৬ ফেব্রুয়ারি শুক্রবার পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন । ওইদিন থেকেই জারি হয়েছে ২০২১ বিধানসভা ভোটের নির্বাচনী আচরণবিধি । নির্দেশিকা অনুযায়ী , সরকারি কোনো দফতর , অফিস , আদালত বা সরকারি জায়গাতে রাজনৈতিক দলের প্রচার করা যাবে না । এর পরেও বারাসাত জেলা আদালতের গেটে জ্বলজ্বল করছে বিজেপির দলীয় ব্যানার । আগামী ৭ মার্চ ব্রিগেডে বিজেপির ঐতিহাসিক জনসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বারাসাত জেলা আদালতের গেটে ঝুলানো এই ব্যানার ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক । নির্বাচনী আচরণবিধি জারি থাকার পরে আদালতের গেটে এভাবে দলীয় ব্যানার টাঙানো আসলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার সামিল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ । গেরুয়া শিবিরের এই কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে । এনিয়ে বিজেপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ তুলেছেন বারাসাত জেলা আদালতের তৃণমূলপন্থী আইনজীবীরা ।

সর্বাধিক পাঠিত

“প্রে ফর নেপাল” চুঁচুড়ায় মানবতার বার্তা নারী শক্তি’র

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নির্বাচনী আচরণবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে আদালতের গেটে বিজেপির ব্যানার ঘিরে বিতর্ক!

আপডেট : ৪ মার্চ ২০২১, বৃহস্পতিবার