২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫ আশ্বিন ১৪৩৩

মর্মান্তিক পথ দুর্ঘটনা গুজরাটে, রাস্তার ধারে ঘুমন্ত থাকা শ্রমিকদের পিষে দিল বেপরোয়া ট্রাক, শিশু সহ মৃত ১৫

নতুন গতি ওয়েব ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১৫ জনের। ঘুমন্ত শ্রমিকদের উপর চাপা দিয়ে ছুটে গেল বেপরোয়া ট্রাক। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটের কোসাম্বায়। ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জনের, আহত আরও বেশ কয়েকজন। পুলিশ জানিয়েছে, সুরাটের কোসাম্বায় একটি ট্রাকের চাপায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতরা সকলেই রাজস্থানের বাঁশওয়াদা জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় শ্রমিকরা একটি ফুটপাতে সারিবন্ধ ভাবে ঘুমাচ্ছিল।

সকলেই পরিযায়ী শ্রমিক ছিলেন। সুরাট কামরেজ বিভাগের ডেপুটি সুপারেইন্টেনডেন্ট সি এম জাদেজা জানান, আঁখ বোঝাই একটি ট্রাকের সঙ্গে অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, তারপরে ট্রাকের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথের উপর চলে যায়। দুর্ঘটনায় প্রথমে ১৩ ও পরে আরও দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করছে পুলিশ। দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মর্মান্তিক পথ দুর্ঘটনা গুজরাটে, রাস্তার ধারে ঘুমন্ত থাকা শ্রমিকদের পিষে দিল বেপরোয়া ট্রাক, শিশু সহ মৃত ১৫

আপডেট : ১৯ জানুয়ারী ২০২১, মঙ্গলবার