১০ জুন ২০২৬, বুধবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
১০ জুন ২০২৬, বুধবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

গলার নলি কেটে খুন দুই বছরের শিশুর পাশেই পাওয়া যায় প্রতিবেশী কাকার গলার নলি কাটা দেহ

  • নতুন গতি
  • আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার
  • 8

নতুন গতি ডিজিটাল ডেস্ক: গলার নলি কেটে খুন দু বছরের শিশু পাশেই পাওয়া যায় প্রতিবেশী কাকার নলি কাটা দেহ। সাতসকালে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয় পূর্ব বর্ধমান জেলার মাতিস্বর ময়নগর এলাকায়। আজ সকালে বছর চব্বিশের গোবিন্দ মান্ডি পাশের বাড়ির ছোট্ট শিশু জয় কিস্কুকে নিয়ে বিস্কুট কিনে পাশেই তাদের খামার বাড়িতে নিয়ে যায়। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তাঁরা ফেরেনি। এরপর শিশুটির ঠাকুমা তাঁদের খুঁজতে বের হন এরপরই বাড়ি থেকে খানিকটা দূরে একটি খামারবাড়িতে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন তিনি। শিশুটির পাশে যুবককে বসে থাকতে দেখে।

এরপর শিশুটিকে নিয়ে তার ঠাকুমা বাড়ির পথে রওনা দেয়। এর কিছু সময় পর এলাকার মানুষ ওই যুবকের নলি কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন তৎক্ষণাৎ তাদের কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে শিশু এবং ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। ধারাল ছুরি দিয়ে গলার নলি কাটার ফলে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিশ। এখন প্রশ্ন হল, গোবিন্দ কি ওই শিশুকে গলার নলি কেটে খুন করার পর নিজেই নিজের গলায় ছুরি চালায়। নাকি অন্য কেউ তাকে বা দু’জনকেই খুন করল ? সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই জেলার পদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন।

আর ডিম নয়, এবার সব্যসাচীকে লক্ষ্য করে গোবর ও পচা টমেটো

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গলার নলি কেটে খুন দুই বছরের শিশুর পাশেই পাওয়া যায় প্রতিবেশী কাকার গলার নলি কাটা দেহ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার