১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৫ কার্তিক ১৪৩৩

“মিথ্যায় জওয়ানরা বিভ্রান্ত হননি” মোদির ‘দিমাগি নক্সাল’ মন্তব্যের পাল্টা দিলেন রাহুল

দেবজিৎ মুখার্জি: “মিথ্যায় জওয়ানরা বিভ্রান্ত হননি” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগি নক্সাল’ মন্তব্যের পাল্টা দিলেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। জওয়ানদের উদ্দেশে তাঁর বার্তা, তাঁদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে তাঁরা প্রধানমন্ত্রীর মিথ্যাগুলি বিশ্বাস করেননি। শুধু তাই নয়, তিনি ফের চ্যালেঞ্জ দেন তাঁর সঙ্গে বিতর্কে বসার।

রবিবার ছত্তিশগড়ের বস্তারে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, ‘দিমাগি নক্সাল’ তত্ত্ব তুলে বিরোধীদের খোঁচা দেন। তিনি বলেন, “সশস্ত্র নকশালদের নির্মূল করা গেলেও, বিভিন্ন সংগঠনের নিয়ন্ত্রণ এখন দিমাগি নকশালদের হাতে চলে গিয়েছে। আজও তারা সংবিধান ও গণতন্ত্রের বিরুদ্ধে মানুষকে উসকে দিচ্ছে। এই আদর্শগত নকশালরা বিভিন্ন রাজনৈতিক দল ও নানা সংগঠনে অনুপ্রবেশ করেছে। আমাদের এদের চিহ্নিত করতে হবে, পরাজিত করতে হবে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই সোমবার প্রধানমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করলেন রাহুল গান্ধী। তাঁর বার্তা, “আপনাদের মুখ দেখে সবই বোঝা যাচ্ছিল। আপনারা প্রধানমন্ত্রীর মিথ্যা কথাগুলি বিশ্বাস করেননি। তিনি আমাদের নক্সাল বলেছেন। আমার চ্যালেঞ্জ রইল – কে দেশবিরোধী আর কে বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত, তা নিয়ে তিনি আমার সঙ্গে বিতর্কে বসুন। যে কোনও সময়, যেকোনও স্থানে। আমার বিশ্বাস, তারপর প্রধানমন্ত্রীর আর কোনও জওয়ানের সামনে দাঁড়ানোর সাহস থাকবে না।”

তবে রাহুলের এই বার্তার পাল্টা দিয়েছে বিজেপি। দলের মুখপাত্র তুহিন সিনহা বলেন, “১৯৮৭ থেকে ২০২৫ সালের মধ্যে নকশাল হামলায় সিআরপিএফ-এর ৭১৯ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২০১০ সালের ৬ এপ্রিল – মাত্র এক রাতেই প্রাণ হারিয়েছিলেন ৭৪ জন জওয়ান। অথচ গত এক বছরে এই মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে। গত এক বছরে কোনও সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়নি।” তাঁর প্রশ্ন, “নিহত জওয়ানদের পরিবারের শোকের কথা কি রাহুল গান্ধী ভেবে দেখেছেন? এর জন্য কংগ্রেস দায়ী।”

সর্বাধিক পাঠিত

আদালতে ধাক্কা খেল অভিষেক, ফেরানো হল ক্যামাক স্ট্রিট অফিস খোলার আর্জি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

“মিথ্যায় জওয়ানরা বিভ্রান্ত হননি” মোদির ‘দিমাগি নক্সাল’ মন্তব্যের পাল্টা দিলেন রাহুল

আপডেট : ৯ নভেম্বর ২০২৬, সোমবার