২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১১ কার্তিক ১৪৩৩

আটক ইন্দ্রনীল সেন! ইডি জেরার পর উঠলেন পুলিশ ভ্যানে

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পুজোর ই-পাস মামলায় আটক রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ইডি জেরার পর বেরোতেই তাঁকে আটক করে লালবাজারের গোয়েন্দা সেল। সূত্রের খবর, তাঁকে লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিন তিনি ভিতরে থাকাকালীন সেখানে পৌঁছে যান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। তিনি বেরোতেই তাঁকে তোলা হয় পুলিশ ভ্যানে।

প্রসঙ্গত, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বউবাজার থানায় ‘মাস আর্ট’ নামক এক সংস্থার দ্বারা দুর্গাপুজোর প্রিভিউ শো ও ভিআইপি পাস বিক্রি ও কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে, যা দায়ের করেন জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ট্রাভেল এজেন্ট। সেই অভিযোগের তদন্ত করছে লালবাজারের গোয়েন্দা শাখা। অন্যদিকে, পাস বিক্রি নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় মামলার তদন্ত শুরু করেছে ইডি।

উল্লেখ্য, ২০২২ থেকে ২০২৪এর মধ্যে ১ লক্ষ্যেরও বেশি প্রিভিউ কার্ড বিক্রি করেছিল ইন্দ্রনীল সেনের সংস্থা, যা বাড়ে দ্বিগুণ শুধু তাই নয়, ডোনার কার্ডও বিক্রি হয়েছিল বিপুল অর্থ। সেই ৬০ কোটি টাকার অংশ আদৌ কোনও পুজো কমিটির অ‌্যাকাউন্টে গিয়েছিল কিনা, তা নিয়ে ইন্দ্রনীলকে আগেই জেরা করেছে ইডি। এমনকি তাঁর হুগলির বাড়িতেও চলেছিল তল্লাশি এবং তদন্ত শুরু করেছিল পুলিশ। এবার তিনি আটক হয়েছেন লালবাজারের গোয়েন্দা সেলের হাতে। এক্ষেত্রে দেখার যে পরবর্তীতে কী ঘটে।

চাপ বাড়ল সুমিতের! মাটি চুরি মামলায় শোন অ্যারেস্ট

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আটক ইন্দ্রনীল সেন! ইডি জেরার পর উঠলেন পুলিশ ভ্যানে

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, বুধবার