নিজস্ব সংবাদদাতা: বুধবারও, প্রতিশ্রুতি অনুযায়ী, চোরবাগানের ঘটনায় স্বজনহারাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরের প্রিয়া সমাদ্দারের বাড়িতে এদিন পৌঁছন তিনি এবং বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে সমবেদনা জানানোর পাশাপাশি তাঁদের পাশে থাকার বার্তা দেন। এমনকি মৃত প্রিয়ার ছবির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধাও জানিয়েছেন। এছাড়া বরানগরের মৃত দম্পতি দিলীপ ঘোষ ও দিপালী ঘোষের বাড়িতেও যান তিনি এবং তাঁদের শোকাহত পুত্রের সঙ্গে কথা বলে শান্তনা দেন। এদিন দুই পরিবারকেই আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয় সরকারের তরফ থেকে।
২১ অক্টোবর ২০২৬, বুধবার, ৪ কার্তিক ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 











