সঞ্জয় গোস্বামী, আরামবাগ, হুগলি: আরামবাগ থানার অন্তর্গত কাবলে এলাকায় রাস্তার ধারে পড়ে থাকা ইট বালি স্টোন চিপ সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর উপর চলল বুলডোজার। দীর্ঘদিন ধরে তারকেশ্বর আরামবাগ দু নম্বর রাজ্য সড়কে একশ্রেণীর ব্যবসা দার তাদের বিক্রি করার জন্য নির্মাণ সামগ্রী রেখে ব্যবসা চালাচ্ছিল। প্রশাসনের তরফ থেকে তাদের বারণ করা সত্বেও তারা কর্ণপাত করেনি। তার ফলস্বরূপ প্রশাসনের পক্ষ থেকে রাস্তার পাশে জর হয়ে থাকা নির্মাণ সামগ্রীর উপর চলল বুলডোজার। এই নির্মাণ সামগ্রী ইতস্তত পড়ে থাকার ফলে রাস্তা যেমন সংকীর্ণ হচ্ছিল তেমনি বাড়ছিল যে কোন ধরনের বড়সড় দুর্ঘটনার ইঙ্গিত। তাই প্রশাসনের তরফ থেকে এই সমস্ত সামগ্রী রাস্তার পাশ থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।
১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 


























