১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২৮ ভাদ্র ১৪৩৩

ছাত্রীদের কুরুচিকর বার্তা পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

বেলুড়: ছাত্রীদের হোয়াটসঅ্যাপে কুরুচিকর বার্তা পাঠানো-সহ নানা অভিযোগ উঠল বেলুড় হাই স্কুলের ভিজুয়াল আর্টসের এক শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জেলা স্কুল পরিদর্শক বিমল কুমার গায়েন

অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই শিক্ষক কয়েকজন ছাত্রীকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিতেন, মডেল হওয়ার জন্য ছবি পাঠাতে বলতেন এবং হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা পাঠাতেন। এর আগে স্কুল কর্তৃপক্ষের তরফে তাঁকে সতর্ক করা হলেও অভিযোগ অনুযায়ী, পরিস্থিতির পরিবর্তন হয়নি। ফের একই ধরনের আচরণের অভিযোগ ওঠায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জানায়।

প্রধান শিক্ষক জানান, প্রথমে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছিল। পরে লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।

জেলা স্কুল পরিদর্শক বিমল কুমার গায়েন বলেন, অভিযোগের বিষয়টি জানার পর স্কুল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এদিকে, অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ফের উত্তপ্ত বীরভূমের পাঁড়ুই এলাকায়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ছাত্রীদের কুরুচিকর বার্তা পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার