১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৫ ভাদ্র ১৪৩৩

সাইবার অপরাধীদের ফাঁদে নাবালিকা, তৎপর জগৎবল্লভপুর পুলিশের বড় সাফল্য

  • নতুন গতি
  • আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
  • 15
ইলিয়াস মল্লিক, হাওড়া: সোশাল মিডিয়ায় বিদেশে পড়াশোনা ও চাকরির টোপ দিয়ে নাবালিকাকে ফাঁদে ফেলার অভিযোগ। ইনস্টাগ্রামে অপরাধীদের প্রলোভনে বাড়ি ছেড়ে কলকাতায় চলে আসে জগৎবল্লভপুরের একাদশ শ্রেণির ছাত্রী। পরে নিউ মার্কেট এলাকার একটি হোটেলে তাকে আটকে রেখে পরিবারের কাছে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি ও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়েই দ্রুত তৎপর হয় জগৎবল্লভপুর থানার পুলিশ। নিখোঁজ ডায়েরির পাশাপাশি মুক্তিপণের ফোন পাওয়ার পর শুরু হয় তদন্ত। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সাইবার সেল ও সংশ্লিষ্ট আধিকারিকদের সমন্বয়ে প্রযুক্তিগতভাবে ফোন নম্বর ট্র্যাক করে নাবালিকার অবস্থান চিহ্নিত করা হয়।
এরপর বুধবার রাতে নিউ মার্কেট থানা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে নাবালিকাকে নিরাপদে উদ্ধার করে পুলিশ। হোটেলের ঘর থেকে তাকে একাই উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে একটি আন্তঃরাজ্য সাইবার অপরাধী চক্রের যোগসূত্রের কথা উঠে এসেছে।
অপহরণ, মুক্তিপণ দাবি ও প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার নাবালিকাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হয়।
দ্রুত অভিযোগ গ্রহণ, প্রযুক্তির সাহায্যে অবস্থান শনাক্তকরণ এবং সময়মতো অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার—এই ঘটনায় জগৎবল্লভপুর পুলিশের তৎপরতা ও সাফল্য বিশেষভাবে নজর কেড়েছে। পরিবারের কাছেও ফিরে এসেছে স্বস্তি।
সর্বাধিক পাঠিত

মহিলা এশিয়া কাপ ২০২৬ সেমিফাইনাল সূচি: ভারতের ম্যাচের সময়, ভেন্যু, স্ট্রিমিংয়ের বিবরণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সাইবার অপরাধীদের ফাঁদে নাবালিকা, তৎপর জগৎবল্লভপুর পুলিশের বড় সাফল্য

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার