১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৫ ভাদ্র ১৪৩৩

মোদীর জন্মদিন উপলক্ষে মাসব্যাপী ‘সেবা সংকল্প’ কর্মসূচি, চোপড়ায় বিজেপির প্রস্তুতি সভা

  • নতুন গতি
  • আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
  • 17
নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর: আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত একমাসব্যাপী সারা দেশজুড়ে ‘সেবা সংকল্প’ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচির প্রচার ও প্রস্তুতি নিয়ে বিজেপির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা।
বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ি সাংগঠনিক জেলার চোপড়া ব্লকের অন্তর্গত মাঝিয়ালি অঞ্চলের মাঝিয়ালী হাই স্কুলে বিজেপির চোপড়া ২ নম্বর মন্ডল কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন চোপড়া ২ নম্বর মন্ডল সভাপতি নিত্য পাল, বিজেপি নেতা বরুণ সিংহ, মিহির দাস, শংকর অধিকারী, সুবোধ সরকার, সাজেন রাম সিংহ সহ চোপড়ার দলীয় কর্মীরা।
সভায় জেলা সভাপতি অরুণ মন্ডল ‘সেবা সংকল্প’ কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি কর্মসূচিকে সফল করতে দলীয় কর্মীদের নিজ নিজ এলাকায় দায়িত্ব নিয়ে কাজ করার বার্তা দেন তিনি।
আগামী একমাস ধরে বিভিন্ন সেবামূলক ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করার লক্ষ্যে এই প্রস্তুতি সভা বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।
সর্বাধিক পাঠিত

ভিবি-জি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজে রাজ্যে শীর্ষে বাঁকুড়া

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মোদীর জন্মদিন উপলক্ষে মাসব্যাপী ‘সেবা সংকল্প’ কর্মসূচি, চোপড়ায় বিজেপির প্রস্তুতি সভা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার