১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩

ইংরেজবাজারের চেয়ারম্যান পদ ছাড়লেন কৃষ্ণেন্দু

  • নতুন গতি
  • আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার
  • 17
মালদা: ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বুধবার পুরসভার কাউন্সিলরদের সভায় নিজের পদত্যাগপত্র পেশ করেন তিনি। প্রশাসনের পাশাপাশি পুরমন্ত্রী-সহ সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকদের কাছেও ইস্তফাপত্র পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
ইংরেজবাজার পুরসভার পাঁচবারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ১৯৯০ সালে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন। ১৯৯৫ সালে প্রথমবার চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। রাজ্যে সরকার পরিবর্তনের পর শিলিগুড়ির মেয়র গৌতম দেব-সহ একাধিক পুরসভা ও পুরনিগমের তৃণমূল কংগ্রেসের প্রধানরা পদত্যাগ করেন। যদিও এতদিন নিজের পদে বহাল ছিলেন কৃষ্ণেন্দু।
পদত্যাগের পর কৃষ্ণেন্দু জানান, রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। তবে তিনি রাজনীতি ছাড়ছেন না। আপাতত কাউন্সিলর হিসেবে কাজ চালিয়ে যাবেন। ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে—এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, তাঁর পদত্যাগকে কটাক্ষ করেছে বিজেপি। দক্ষিণ মালদার বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, অনেক দিন ধরেই কৃষ্ণেন্দুর পদত্যাগের কথা শোনা যাচ্ছিল। সরকার পরিবর্তনের পর অনেক পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করলেও তিনি এতদিন পদ আঁকড়ে ছিলেন।
নিয়ম অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে পদত্যাগপত্র গ্রহণের জন্য সভা ডাকবেন ভাইস চেয়ারম্যান।
সর্বাধিক পাঠিত

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই, এগিয়ে ক্যাম্পা কোলা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ইংরেজবাজারের চেয়ারম্যান পদ ছাড়লেন কৃষ্ণেন্দু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার