০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ১৯ ভাদ্র ১৪৩৩

নেতাজী অবমাননার প্রতিবাদে গঙ্গাসাগর থেকে দার্জিলিং পদযাত্রা

দক্ষিণ ২৪ পরগনা: নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে অভিনব পথে প্রতিবাদ জানাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার বজবজের বাসিন্দা অতীন হালদার। কোনও স্লোগান বা রাজনৈতিক সমাবেশ নয়, নীরব পদযাত্রার মাধ্যমে প্রতিবাদ জানাতে গত ২৪ আগস্ট ২০২৬ গঙ্গাসাগরের সমুদ্রতট থেকে যাত্রা শুরু করেছেন তিনি। তাঁর চূড়ান্ত গন্তব্য দার্জিলিংয়ের ম্যাল।
অতীন হালদারের বক্তব্য, নেতাজী সুভাষচন্দ্র বসু শুধু বাঙালির নয়, গোটা দেশের গর্ব ও আবেগ। স্বাধীনতা সংগ্রামে তাঁর অসামান্য অবদানকে স্মরণ না করে তাঁকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
অতীন হালদার জানান, হইচই বা শোরগোলের পথে না গিয়ে নীরব পদযাত্রার মাধ্যমেই নিজের প্রতিবাদ তুলে ধরতে চান তিনি। যাত্রাপথে সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলে স্বাধীনতার ইতিহাস এবং দেশের বীর নায়কদের অবদানের কথাও তুলে ধরছেন।
তাঁর দাবি, বিষয়টিকে কোনও রাজনৈতিক রঙ না দিয়ে নেতাজীকে অবমাননা করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলে তাঁদের দল থেকে বহিষ্কার এবং অভিযোগ প্রমাণিত হলে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন অতীন হালদার।
সর্বাধিক পাঠিত

পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নেতাজী অবমাননার প্রতিবাদে গঙ্গাসাগর থেকে দার্জিলিং পদযাত্রা

আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার